ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চরফ্যাশনে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

চরফ্যাশনে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১
×

ফাইল ছবি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৩:৪৭

চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের এক পার্স ব্যবসায়ীকে অপহরণ করে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের গাড়িওয়ালা মোড় এলাকায় আবুল কালাম আজাদ(৪১)নামের ঐ পার্স ব্যবসায়ীকে অপহরণ করা হয়।

তিনি দুলারহাট বাজারের আল্লারদান মোটরস এর মালিক। 

অপহরণের পর তার কাছে থাকা দেড় লাখ টাকা এবং মোবাইল সেটটি হাতিয়ে নেয়। ব্যবহৃত মোটরসাইকেল আটকে রেখে আরও টাকা দিতে হবে এমন শর্তে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তাকে মুক্তি দেয়। 

মুক্তি পেয়ে স্বজনদের বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।  

এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে মিজান ও দুলাল নামের দুইজনসহ আরও অজ্ঞাত ৪/৫জনকে  আসামি করে মঙ্গলবার রাতে চরফ্যাশন থানায় মামলা করেন। চরফ্যাশন থানা পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানকে আটক করেন।  

আটককৃত মিজান ওমরপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে। অপর আসামি দুলাল  একই ইউনিয়নের মজিবলের ছেলে। 

চরফ্যাশন থানার ওসি মো.শামসুল আরেফীন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×