মহেশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু
×
ফাইল ছবি
কক্সবাজার অফিস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৩:৫৩
কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার লবণ মাঠে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মৃত আমির গোলালের পুত্র আহমদ কবির (২৮) ও একই ইউনিয়নের মাহারাপাড়ার মৃত হারু মিয়ার পুত্র নুরুল আলম (৩০)।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে সকালে হঠাৎ বজ্রপাত হয়। এতে দু’জন মারা যান।
- বিষয় :
- কক্সবাজার
