ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

দিনে তাপমাত্রা বাড়তে পারে

দিনে তাপমাত্রা বাড়তে পারে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০১:০৫

ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে উল্লেখিত সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×