ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নাটোরে নিখোঁজ শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

নাটোরে নিখোঁজ শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার
×

নিহত হাসান

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:৪৫

নাটোরে হাসান (১০) নামে নিঁখোজ এক শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সদর উপজেলার পাইকোরদোল গ্রামের বারেকের মোড় সংলগ্ন একটি বাঁশবাগান মরদেহটি উদ্ধার করা হয়। হাসান গত রোববার থেকে নিখোঁজ ছিলো। সে ওই এলাকার মোজাফফর আলীর ছেলে।

হাসানের বাবা মোজাফফর আলী বলেন, তার ছেলে হাসান মানসিক রোগে ভুগছিল। রোববার থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের আগে ওই এলাকার স্থাপনকৃত সিসিটিভি ক্যামেরায় একটি ইজিবাইকের পেছনে হাসানকে দৌড়াতে দেখা গেছে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, শনিবার সকাল ১০টার দিকে বারেকের মোড় এলাকার ওই বাগানে বাঁশ কাটতে যায় কয়েকজন ব্যক্তি। এ সময় বাগানের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কি কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×