ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:৫২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:৫৯

ঈশ্বরদীতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় রতন আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাতে পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রতন পাকশীর রূপপুর গ্রামের নাহিদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রতন আলী রাতে রূপপুর মোড় থেকে বাংলা কুঠির এলাকায় যাচ্ছিলেন। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন

×