গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পতন নিশ্চিত করতে হবে: সেলিমা রহমান
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:৫৭
দেশে আবার দুঃশাসন চলছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পতন নিশ্চিত করতে হবে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে সবাইকে সংগঠিত হওয়ার আহবান জানান তিনি।
শনিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দায় বিগত নির্বাচনে সহিংসতায় নিহত বিএনপিকর্মী আব্দুর রশিদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় স্বনির্বর সম্পাদক শিরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ। সভায় জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফকর উদ্দিন আহমেদ বাচ্চু, আখতারুল আলম ফারুক, আবু ফাপ্তাহ মো. হান্নান খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সেলিমা রহমান
- বিএনপি
- ফুলবাড়িয়া
