ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাড়ির সামনে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাড়ির সামনে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
×

নিহত স্বপন -সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ১৩:৪১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্বপন হোসেন (৩২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নিজের বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ভাই ও মা আহত হয়েছেন।

নিহত স্বপন মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। 

পুলিশ জানায়, রাতে হঠাৎ করেই পাঁচ-সাত জনের একটি দল এসে কুপিয়ে জখম করে স্বপনকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার চিৎকার শুনে এগিয়ে গেলে ছোট ভাই মিল্টন হোসেন ও মা কাবিরন নেছার ওপরও হামলা চালানো হয়। 

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।


আরও পড়ুন

×