ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভাঙ্গায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ভাঙ্গায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল চালক নিহত
×

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৮:৩২

ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় মাহামুদুল হাসান (৩০) নামে এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন নামে মোটর সাইকেলের আরোহী আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গার চারা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মাহামুদুল হাসান খুলনা জেলার খালিশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। আহত সুজন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে মাওয়ার উদ্দেশে একটি মোটরসাইকেল ও সেতু পরিবহন যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে পরিবহনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে অন্যদিক থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মোটরসাইকেলটির চালককে চাপা দেয়। এতে চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালকের মৃত্যু হয়। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা পরিবহনটি আটক করে হাইওয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও সেতু পরিবহনের বাসটিকে থানা হেফাজতে নেয়।

আরও পড়ুন

×