ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
×

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৮:৩৮

যশোরের অভয়নগর উপজেলার উত্তর দেয়াপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রীর মা জানান, শুক্রবার দুপুরে পাশের বাড়িতে গিয়েছিলেন। তার স্বামীও বাড়ি ছিলেন না। বিকেলে বাড়ি এসে দেখি মেয়ে উঠানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। 

এরপর তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে জ্ঞান ফিরলে সে জানায়, একই এলাকার হাফিজ খানের ছেলে রিয়াজ খানসহ আরও দু'জন মোটরসাইকেলে তাদের বাড়িতে এসে বাবা ও মা কোথায় জানতে চায়। তারা বাড়িতে নেই বললে জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, চিকিৎসকের পরামর্শে ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×