ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে, পানিতে ডুবে মৃত্যু চালকের

ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে, পানিতে ডুবে মৃত্যু চালকের
×

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান -সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০২:৩১

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চালক মো. মামুন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- নিজাম ও রিয়াজ।

শনিবার সকালে জেলার সদর উপজেলার যাদৈয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালক মো. মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে। 

ফায়ার সার্ভিস জানায়, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া রড ও সিমেন্টবোঝাই একটি পিকআপ নোয়াখালীর বাংলাবাজার থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে অন্য একটি ট্রাক পালিয়ে যায়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাবদ্ধ একটি ডোবায় পড়ে যায়। পরে পানিতে ডুবেই চালক মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল হেসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার ও আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

×