ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক আহমেদ আলী আর নেই

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক আহমেদ আলী আর নেই
×

অ্যাডভোকেট আহমেদ আলী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৫:৩৭

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই। শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে বর্ষিয়ান এই রাজনীতিবিদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এই ভাষাসৈনিকের মত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর।

অ্যাডভোকেট আহমেদ আলীর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে। তবে তিনি পরিবারসহ কুমিল্লা নগরীতেই বসবাস করতেন। তিনি ছিলেন স্বাধীনতার পর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক। ৯৭ বছর বয়সী এই নেতা ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্থানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহচর ১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান। মৃত্যুকালে পাঁচ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

অ্যাডভোকেট আহমেদ আলীর ছোট মেয়ে আইরীন আহমেদ জানান, শনিবার সকাল ১০টায় আহমেদ আলীর প্র্রথম জানাজা তার গ্রামের বাড়ি ব্রুাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হয় কুমিল্লায়। বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন

×