ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে
×

শনিবার মিয়ানমার থেকে আসা পেঁয়জভর্তি ট্রলার- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৬:৫৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০৮:২৫

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে। চলতি বছরের ১১ দিনেই মিয়ানমার থেকে এসেছে ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ মেট্রিক টন পেঁয়াজ।

শনিবারও ৯৬৩ দশমিক ৭৪৮ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি ট্রলার স্থলবন্দরে পৌঁছায়। এ সব পেয়াঁজ খালাস করে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চত করে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ‘নতুন বছরে চলতি মাসে ১১ দিনে মিয়ানমার থেকে আসা ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে। তার মধ্যে শনিবার ৯৬৩ দশমিক ৭৪৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। তবে আগের তুলনায় কিছুটা পেঁয়াজ আমদানি বেড়েছে। আরও বেশি পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।’

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ  জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আগের তুলনায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। ব্যবসায়ীর বার বার বোঝানোর ফলে এই সফলতা এসেছে।

আরও পড়ুন

×