ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভাঙ্গায় তরুণের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় তরুণের মরদেহ উদ্ধার
×

স্বজনদের আহাজারি- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০০:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০১:২২

ফরিদপুরের ভাঙ্গায় এক  তরুণের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার সকালে মানিক শেখ (৩০) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ফরিদপুরের আলীপুর এলাকার শেখ রতনের ছেলে ও ঠিকাদার ব্যবসায়ী ছিলেন। 

নিহত মানিক শেখ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগাইল বামনকান্দা নামক জায়গায় সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদামাখা মরদেহ ও দুইটি মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের পরিবার জানায়, মানিক রোববার দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ি থেকে শিবচরের পাঁচচরে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে আটটার পর থেকে তার মোবাইল বন্ধ ছিল।

ফরিদপুর সদরের মাদক ব্যবসায়ী মীর উজ্জ্বলের সঙ্গে মানিকের পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই মানিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×