ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নাসিরনগরে অবৈধ মার্কেট উচ্ছেদ

নাসিরনগরে অবৈধ মার্কেট উচ্ছেদ
×

উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু- সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৪:২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি জায়গা দখল করে নির্মিত একটি মার্কেট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,  উপজেলা সদরের হান্নান চৌধুরীর ছেলে মোখলেছুর রহমান চৌধুরী ৮ জানুয়ারি রাতের অন্ধকারে সদর মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৬২৫৪ দাগের ৪৯ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করেন। ওই অবৈধ মার্কেট নির্মাণের ফলে রাস্তায় জলবদ্ধতা সৃষ্টিসহ জনগণের চলাচলে ক্ষতি হচ্ছে। অবৈধ মার্কেট সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে সতর্ক করা হলেও কোন কাজ হয়নি। পরে পুলিশের সহযোগিতায় ভেকু দিয়ে অবৈধ মার্কেটটি গুড়িয়ে দেয়া হয়। 

উচ্ছেদ অভিযান

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার সমকালকে জানান,  ৯ জানুয়ারি ইউনিয়ন ভূমি অফিসার ছালেক আহমেদের অভিযোগের মাধ্যমে জানতে পারি নাসিরনগর সদরের কলেজ মোড়ে সরকারি রাস্তা দখল করে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। অবৈধ এ মার্কেটটি ভেঙ্গে দেওয়া হয়।

মার্কেটের মালিক মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, আমার নিজের জায়গায় মার্কেট করেছি। কোন সরকারি জায়গা দখল করিনি। সকল বৈধ কাগজপত্র থাকার পরও মার্কেট ভেঙে ফেলা হয়েছে। 

তিনি আরো বলেন, বার বার অনুরোধ করার পরও প্রশাসন আমার কোন কাগজপত্রই দেখতে চায়নি।  

আরও পড়ুন

×