ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নরসিংদীতে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নরসিংদীতে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৬:২২

নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিশুকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় আলামিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন পলাশ উপজেলার মাঝেরচরের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, রোববার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাজারের কলা ব্যবসায়ী আল আমিন শিশুটিকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে সে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে পলাশ উপজেলার মাঝেরচরের নিজ বাড়ি থেকে আলামিনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×