দুপচাঁচিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী জাহাঙ্গীর মেয়র নির্বাচিত
জাহাঙ্গীর আলম
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:২৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:৩১
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবারের নির্বাচনে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত (নৌকা) এনামুল হক রানা পেয়েছেন ১ হাজার ২৯ ভোট।
মেয়র পদে প্রার্থী ছিলেন ৪ জন। অপর স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩০৪ ভোট।
এ পৌর নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ৮১ দশমিক ৬৭ শতাংশ। ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের (৮ হাজার ৬০৬ জন নারী ও ৮ হাজার ১৫৭ জন পুরুষ) মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৩ হাজার ৬৬১ জন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- দুপচাঁচিয়া
- পৌর নির্বাচন
- বিএনপি
- জয়ী
