ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাভারে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, ভেতরে নারী জঙ্গি

সাভারে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, ভেতরে নারী জঙ্গি
×

সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৯:০৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০১:০৮

ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে গকুলনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দোতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা থেকে ওই বাড়িটির চারদিকে অবস্থান নিয়ে অভিযানের প্রস্তুতি চলছে। বগুড়া জেলা পুলিশের তথ্যে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট এই অভিযান চালাচ্ছে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত অভিযান শুরু হয়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে বাড়িটির ভেতরে নব্য জেএমবির পলাতক জঙ্গি তানভীরের স্ত্রী অবস্থান করছে। ওই নারীও একজন জঙ্গি। সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বাড়িটির মালিক আক্তার হোসেন নামের একজন প্রবাসী। তিনি সৌদি আরবে থাকলেও তার ভায়রা শাহজাহান বাড়িটি দেখাশোনা করেন।

স্থানীয় পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার লেহাজ উদ্দিন জানিয়েছেন, জঙ্গি আস্তানা থাকার খবরে তিনি জনপ্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে যান। তখন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, অন্তত ১০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুইজন দুই তলার পুরো বাড়িটি ভাড়া নেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান জানান, জঙ্গি আস্তানা নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×