ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত
×

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ২৩:১১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ২৩:২৮

পঞ্চগড়ে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা (৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

এদিকে সকাল থেকে ঘনকুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকার দুঃস্থ শীতার্তরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। তবে সকাল ৯টার দিকে সূর্যের আলো দেখা গেছে। তবে অব্যাহত কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, সোমবারের মতো মঙ্গলবার সকালেও তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন

×