ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মতো গুরুতর অপরাধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুর এলাহী কাশ্মিরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে এ বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটির তিন নেতা পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকেলে এক বিক্ষোভ কর্মসূচিতে তারা সঠিক মূল্যায়ন হয়নি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সাংবাদিকদের কাছে পদত্যাগপত্রের কপিও তুলে দেন। ১২ মে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছয় সদস্যের এই কমিটি ঘোষণা করেন।
ওয়াশিংটনে দুদিনব্যাপী আলোচনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে দুই পক্ষ।
কল্পনা করুন এমন এক বিশালকায় প্রাণীর কথা, যার ওজন ৯টি পূর্ণ বয়স্ক হাতির সমান। সম্প্রতি থাইল্যান্ডে এমনই এক প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত নগদ সহায়তার সব আবেদন নিস্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম দশ মাসে রপ্তানিকারকদের সরকারি ভর্তুকীর ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
সরকারের বন্ধ শিল্পকারখানাগুলো পুনর্ব্যবহারের ক্ষেত্রে পুরোনো যন্ত্রপাতি অপরিবর্তিত রেখে অকার্যকর কারখানায় অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।
হামে শিশুদের মৃত্যুর জন্য বিএনপি সরকারকে দায়ী করে এনসিপিরি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। সরকার হাম মোকাবেলায় ব্যর্থ হয়েছে। দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে কয়েকটি হাসপাতালকে হামের চিকিৎসায় নির্দিষ্ট করতে হবে।
বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপিতে কর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
নতুন উপাচার্যের সভাপতিত্বে শনিবার দুপুরে জীবননান্দ দাস মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে সভা হয়। এতে প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন। শিক্ষকরা উপাচার্যকে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিধি কম, ক্লাসরুমের সংকট; ছাত্র হলও নেই। এ ছাড়া তারা পদোন্নতি নিয়ে বঞ্চনার কথাও সভায় তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির থেকে বহিষ্কৃত হন জেলার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। পরে শাওন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হন। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সড়ক পথে কুমিল্লা হয়ে চাঁদপুরের যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে এমপি শাওন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে অবস্থান। এ সময় গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দেন।
মামলার এজাহারে বলা হয়, এনামুল কবির ইমন কৃষি ব্যাংকের কালিয়া শাখার দ্বিতীয় কর্মকর্তার দায়িত্ব পালনের সময় তাঁর জিম্মায় নন-এমআইসিআর পে-অর্ডারসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা দস্তাবেজ সংরক্ষিত ছিল। গত ১৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে অফিস শুরুর আগেই তিনি শাখায় প্রবেশ করেন। পরে নন-এমআইসিআর পে-অর্ডারের একটি পাতা (যার নম্বর-০৭২৬৯৯৯) সরিয়ে ফেলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি ধরা পড়ে।
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা পোস্টার লাগিয়েছেন। শনিবার সরকারি কলেজ গেট, এআরবি কলেজ গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রাচীরে পোস্টার লাগান তিনি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) পোস্ট করা হয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের প্রভাবশালী সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল তল্লাশি করে একটি একে-২২ রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, চারটি মোবাইল ফোন ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের গ্রিলের ঠিকাদারকে অপহরণের পর ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আল আমিন। তাঁর বিরুদ্ধে গত ১৪ মে বাড্ডা থানায় মামলা করেন ঠিকাদার আবু সাঈদ। আল আমিন ওই ভবনের অংশীদার মোস্তাফিজুর রহমানের জামাতা (মেয়ের স্বামী)। এর আগে চাচাশ্বশুর মুশফিকুর রহমানও আল আমিনের বিরুদ্ধে জিডি করেছিলেন।
“চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে”—এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে শত শত চা শ্রমিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত এক নারী বাদী হয়ে আজ শনিবার এই মামলা করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
সরকার টাকা ছাপাচ্ছে এমন প্রচারণাকে গালগল্প বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, অধ্যাপক মো. হাসিবুর রশীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালতে তার ১০ বছরের সাজা হয়েছে।