ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬
শুক্রবার, ১৯ জুন ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই।
‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬’-এর জন্য প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
‘বিদ্যুৎ খাত থেকে আসা অর্থনৈতিক বোঝা: সংকট উত্তরণের নীতি পরামর্শ’ শিরোনামে সেমিনার আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন বেজা, বিডা ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতে বর্তমানে ‘অত্যন্ত টালমাটাল’ পরিস্থিতি বিরাজ করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে আবারও দায়িত্ব পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত বৃহস্পতিবার আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে ১০ দিনব্যাপী ‘জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন’ শীর্ষক আয়োজন। আগামী ২০ মে পর্যন্ত চলা এই বিশাল কর্মযজ্ঞে স্মরণ করা হচ্ছে দেশের ৪৫ জন বরেণ্য গুণীজনকে। রোববার জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন মুখরিত ছিল চার বরেণ্য সুরসাধক, গবেষক ও সংস্কৃতিকর্মীর স্মৃতিচারণে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি অফিসগুলোতে দালালচক্র সক্রিয় রয়েছে। গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।’
জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরা এবং জবাবদিহি শক্তিশালী করতে সংসদীয় ককাস (পার্লামেন্টারি ককাস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রোববার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অতীতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে পরিচালিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মাস্টারকার্ড, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে সারা দেশের বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার উজানীনগর গ্রামের একটি বাড়ি থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আব্দুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আটটকৃতদের মধ্যে নয়জন নারী, তিনজন পুরুষ ও এক শিশু।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। রোববার এ ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
কুমিল্লায় মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার তিনি মারা যান।
বগুড়ার জয়পুরপাড়ায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক কসাইখানা। রোববার বিকেলে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
মন্ত্রিসভায় একের পর এক বিদ্রোহ এবং দলে চরম অস্থিরতার মুখে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তিনি জানিয়েছেন, ক্ষমতা আঁকড়ে না রেখে তিনি স্রেফ মর্যাদার সঙ্গে বিদায় নিতে চান এবং অতি শিগগির নতুন উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে একটি আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করবেন।