ঢাকা রোববার, ২১ জুন ২০২৬
রোববার, ২১ জুন ২০২৬
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের হাওর ও উত্তরাঞ্চলে বন্যা আশ্রয় কেন্দ্র আরো বৃদ্ধিকরণের পাশাপাশি বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে বজ্র-আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি বলেন, কুড়িগ্রামসহ এ জনপদের চরাঞ্চলগুলোতে প্রতিদিন বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা ঘটছে। আমরা এসব অঞ্চলে ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে বজ্র-আশ্রয় কেন্দ্র গড়ে তুলবো।
পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।
পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেকমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে ঘুরতে এসে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে
বাংলাদেশের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। পদ্মা, মেঘনা, যমুনা কিংবা বুড়িগঙ্গা—প্রতিটি নদী শুধু জলপ্রবাহ নয়; বরং মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, লোকসংস্কৃতি, কৃষি, বাণিজ্য ও স্মৃতির ধারক। অথচ এই নদীমাতৃক দেশেই আজ অধিকাংশ নদী দখল, দূষণ, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। নগরায়ণ ও শিল্পায়নের চাপে বিশেষত রাজধানী ঘিরে থাকা নদীগুলোর অস্তিত্বই আজ হুমকির মুখে। এই প্রেক্ষাপটে নদী রক্ষাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করা এখন শুধু পরিবেশগত প্রয়োজন নয়, বরং একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। আজ রোববার দুপুর ২টার দিকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
দেশের উত্তরাঞ্চল ও হাওড় এলাকায় বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এসব কেন্দ্রে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হবে, যাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারে
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির হারের পর নেতৃত্ব নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববার স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির সবচেয়ে বড় দাতা সংস্থা ‘ইউনাইট’ এর প্রধান শ্যারন গ্রাহাম।
জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নাটোরের লালপুরে পুকুর পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে লালপুর বাজার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নৌ অবরোধের মধ্যেও ইরান অন্তত তিন থেকে চার মাস টিকে থাকতে সক্ষম-এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে
দেশের কামার-কুমার, তাঁতি এবং ক্ষুদ্র শিল্পীদের কথা তুলে ধরে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ (একটি গ্রাম, একটি পণ্য) ধারণাটি বাস্তবায়ন করতে চাই।
এল ক্ল্যাসিকোতে এর আগে এমন উত্তেজনাহীন ম্যাড়মেড়ে পরিবেশ সর্বশেষ কবে দেখা গেছে, সেটা একটা গবেষণার বিষয়! ইতিহাস গড়ার হাতছানিতে উৎসবের মেজাজে আছে বার্সেলোনা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীকে ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আজ রোববার এই আদেশ দেন।
দেশব্যাপী চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবল ও ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন দুই খুদে ক্রীড়াবিদ
মিরাজের ১৪তম ‘ফাইফারে’ ৩৮৬ রানেই থামে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ
মা শব্দটি ভালোবাসা, আশ্রয় আর নিঃস্বার্থ মমতার আরেক নাম। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা যেন মায়ের আঁচলই। বিশ্ব মা দিবসে সেই অনন্য সম্পর্কের গল্পেই ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে এ সময়ে ৪৪ পয়সা মুনাফা (ইপিএস) হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা।