সিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসা / ভুয়া নথিতে নিয়োগ, তদন্তের পর ৩ কর্মচারীর এমপিও বাতিল
কুড়িগ্রামের রাজারহাটে সিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসায় জাল নথিপত্রের মাধ্যমে পেছনের তারিখে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করা তিন কর্মচারীর এমপিও বাতিল করেছে মাদ্রাসা অধিদপ্তর। একই সঙ্গে সুপার মো. ইউনুস আলীর এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না–সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
আপডেটঃ ০৬ মে ২০২৬ | ২০:৫২