জামায়াতের নায়েবে আমির / যদি বীর মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তবে আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’
স্বাস্থ্যমন্ত্রীর ‘তোরা রাজাকার- তোরা আলবদর’ বক্তব্যের বিষয়ে সংসদে জামায়াতে ইসলামের দলীয় অবস্থান তুলে ধরেছেন বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, আজকে আমাদের অনেক বেশি করে রাজাকার, আল বদর বলার চেষ্টা করা হচ্ছে। আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ রাজাকার বা আল-বদর ছিলাম না। আমরা জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব। যদি বীর মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তবে আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’।
আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৬ | ২২:০৪