মুনাফা বণ্টন চুক্তি
স্যামসাংয়ের কর্মীরা বোনাস পাবেন ৩ লাখ ডলার
স্যামস্যাং ইলেকট্রনিক্সের সদরদপ্তরের ফটকে কোম্পানির লোগো। ছবি: এএফপি
ফ্রান্স টোয়েন্টিফোর
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৮:৩৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্বব্যাপী তুমুল চাহিদার কারণে রেকর্ড মুনাফা অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার চিপ জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স। এর ধারাবাহিকতায় কোম্পানিটির মুনাফা বণ্টন চুক্তির আওতায় কর্মীরা বড় অঙ্কের বোনাস পেতে যাচ্ছেন।
চুক্তির আওতায় স্যামসাংয়ের দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১ লাখ ২৫ হাজারের মধ্যে প্রায় ৭৮ হাজার কর্মীর প্রত্যেকে চলতি বছর প্রায় ৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বোনাস পাবেন।
এর আগে মুনাফা বণ্টন চুক্তি অনুমোদনের দাবিতে গত সপ্তাহে ধর্মঘটের ডাক দিয়েছিল স্যামসাং ইলেকট্রনিক্সের শ্রমিক ইউনিয়ন। সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যদের ৭৩ শতাংশের বেশি সদস্য এই চুক্তির পক্ষে ভোট দিয়েছেন।
মূলত, এআই ডেটা সেন্টার পরিচালনার জন্য বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এতে গত কয়েক মাসে স্যামসাংয়ের আয় ও মুনাফা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পায়। যার সুফল এখন পাচ্ছেন সাধারণ কর্মীরা।
