ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সানসিলা জেবরিন বললেন

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে
×

সানসিলা জেবরিন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৮:৪৬

শেরপুর সদর হাসপাতালে যথাযথ স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। গতকাল রোববার সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘যে হাসপাতালের মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।’

সংসদে সানসিলা জেবরিন বলেন, শেরপুর সদর হাসপাতালে সিনিয়র ১০টি কনসালট্যান্ট পদের সবক’টিই শূন্য। সেখানে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। ৯ তলা ভবন আছে, কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।

সংরক্ষিত নারী আসনের এই এমপি বলেন, করোনার সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে আইসিইউ, সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় এগুলো মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

×