ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৩:০২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা করছে পুলিশ। তারা বলছে, দলটির সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ হতে পারে। এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলা হতে পারে। এজন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের ওপর তারা ক্ষুব্ধ হতে পারে। 

জানা গেছে, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারাদেশে বার্তা দেওয়া হয়েছে। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম।

আরও পড়ুন

×