ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হতে হবে

সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হতে হবে
×

মির্জা ফখরুল ইসলাম

 বাসস

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও অনেক সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অধিকমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে।
গতকাল বুধবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সতর্ক করতে বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।­
এদিন রাষ্ট্রপতির সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন

×