আইআইইউসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফাইল ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:৪৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১১:৪৮
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম (আইআইইউসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির দেওয়া নোটিশে উল্লেখ করা হয়- ২৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তাই রাত ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।
তবে বিদেশি শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন বলে নোটিশে জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাতে ওই নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এমন আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
