ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১১ জেলায় ৯০০ টন চাল, ৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১১ জেলায় ৯০০ টন চাল, ৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২ | ২৩:৩৫ | আপডেট: ২২ জুন ২০২২ | ০১:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গলবার পর্যন্ত বন্যাকবলিত  ১১টি জেলায় ৯০০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং ৫৫ হাজার টাকার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।


আরও পড়ুন

×