পদোন্নতি পেয়ে দুদক পরিচালক হলেন প্রণব কুমার ভট্টাচার্য্য
প্রণব কুমার ভট্টাচার্য্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৯
পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হয়েছেন কমিশনের উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। সোমবার কমিশনের প্রশাসন বিভাগ থেকে তার পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, সোমবারেই তিনি পরিচালক পদে যোগদান করেছেন। আপাতত তিনি জনসংযোগ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ৬ ফেব্রুয়ারি কমিশন সভায় তার পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত হয়। প্রণব কুমার ভট্টাচার্য্য ২০০৯ সালের ২৬ অক্টোবর সহকারী পরিচালক পদে দুদকের জনসংযোগ বিভাগে যোগ দেন। পরে ২০১০ সালের ৭ ডিসেম্বর তিনি উপপরিচালক হিসেবে পদোন্নতি পান। উপপরিচালক হয়ে তিনি জনসংযোগ বিভাগের দায়িত্বে ছিলেন।
সূত্র জানায়, দুর্নীতি দমন ও প্রতিরোধে কমিশনের বস্তুনিষ্ঠ প্রচারে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। বিগত দিনে কমিশনের নানা কার্যক্রমে দুর্নীতিবিরোধী মানসিকতার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। ভবিষ্যতেও তিনি দুর্নীতিবিরোধী কাজে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে কমিশন প্রত্যাশা করে। প্রণব কুমার ভট্টাচার্য্য ২৪তম বিসিএস (তথ্য) ক্যাডারে চাকরি জীবন শুরু করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
