ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

খাবার উপযোগী পোকা নিয়ে গবেষণায় পুরস্কার পেলেন মেহেদী

খাবার উপযোগী পোকা নিয়ে গবেষণায় পুরস্কার পেলেন মেহেদী
×

বৃহস্পতিবার মেহেদী হাসানকে সংবর্ধনা দেয় সিকৃবি। ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের এমএস-এর শিক্ষার্থী মো. মেহেদী হাসান খাবার উপযোগী পোকা নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। এ সাফল্যে বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানান সিকৃবি'র ভিসি অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ মন্ডল।

মেহেদী হাসান 'কেমিস্ট্রি ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার' শ্লোগানে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 'কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভোজ্য পোকার খাদ্য সম্ভাব্যতা ও উপযোগিতা বিষয়ক গবেষণার জন্য 'বেস্ট পোস্টার' প্রেজেন্টেশন পুরস্কার লাভ করেন। 

তার গবেষণার বিষয় ছিলো বাংলাদেশের বন্য লম্বা উরচুঙ্গা পোকায় মিনারেল এবং কীটনাশক অবশেষ মূল্যায়ণ। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. ফুয়াদ মন্ডল। ওইদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। 

আরও পড়ুন

×