এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ব্যাংকে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৬
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ফেব্রুয়ারি-২০২০ মাসের বেতনভাতার সরকারি অংশের টাকার ৮টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি)।
বৃহষ্পতিবার মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮ মার্চ-২০২০ তারিখ পর্যন্ত শিক্ষক-কর্মচারিরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।
