ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের প্রধানরা

করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের প্রধানরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৫:৫৪ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৫:৫৯

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শুরু হয়েছে এই ভিডিও কনফারেন্স। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি দেন।



আরও পড়ুন

×