ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ চবি

১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ চবি
×

ফাইল ছবি

চবি সংবাদদাতা

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ১০:৪৪

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রোকোপে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেনও বন্ধ থাকবে।

সোমবার বিকেল জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে ওই সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব  ক্লাস, পরীক্ষা ও আবাসিক ছাত্রাবাস হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে ইতালি ফেরত এক যুবকসহ পাঁচ জনকে করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের আশঙ্কায় উদ্ধার করে প্রক্টরিয়াল বডি। ওই রাতেই ছয়জনকেই চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে তাদের শরীরে করোনার কোন উপসর্গ নেই। তারা সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলে সমকালকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘ইতালিফেরত একজনকেসহ ৬ জনকে আমরা চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে পাঠিয়েছিলাম। সেখানে পরীক্ষা শেষে চিকিৎসকরা তাদের শরীরে করোনার কোন সিনড্রম পায়নি। তাদের সবাইকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন

×