দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৩:৫৯ | আপডেট: ২৩ মার্চ ২০২০ | ০৫:০৬
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। আর নতুন করে আরও ছয়জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
সোমবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
দেশে এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ৫১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৬ জন আছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনাভাইরাসে বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ হাজার ৬৫৪ জনে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
