বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর মারা গেছেন
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৬:৩১ | আপডেট: ২৩ মার্চ ২০২০ | ০৭:১৫
বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিল্প সমালোচক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিয়াহি রাজিউন)। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের ভাতিজা মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মরদেহ দাফনের জন্য চাঁদপুরের কচুয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে এক শোকবার্তায় তিনি বলেন, তার কর্মময় জীবন আমাদের প্রেরণা যুগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বোরহানউদ্দীন খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
- বিষয় :
- বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর
