বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া ও ভুটান ফিরলেন ৩৬৪ জন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০০:৪৪
মালয়েশিয়া ও ভুটানের বিশেষ ফ্লাইটে ফিরে গেছেন এই দুই দেশের ৩৬৪ জন নাগরিক। এদের মধ্যে ২২৫ জন মালয়েশিয়ায় ও ১৩৯ ভুটানের নাগরিক।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সোহলে কামরুজ্জামান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়ার বিশেষ ফ্লাইটে বুধবার রাত ১২টায় দেশটির ২২৫ জন নাগরিক মালয়েশিয়ায় ফিরে গেছেন। অন্যদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভুটানের বিশেষ ফ্লাইটে ফিরে গেছেন দেশটির ১৩৯ জন নাগরিক।
এদিকে মেডিকেল সরঞ্জাম নিয়ে একটি কার্গো ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসবে বলেও জানিয়েছেন বেবিচক মুখপাত্র।
