ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনায় পোশাক কারখানা মালিকের মৃত্যু

করোনায় পোশাক কারখানা মালিকের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ১১:১০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ১২:৫৮

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে এক পোশাক কারখানার মালিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক।

বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা ও দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী,  দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।



আরও পড়ুন

×