কুবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০১:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে বন্ধ থাকাকালীন সময়ে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
