ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

`সামনে আমাদের ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে`

`সামনে আমাদের ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে`
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৩:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সমকালের সঙ্গে কথা হয়ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলামের। তিনি বলেন, চীন থেকে শুরু করে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের দিকে তাকালে দেখা যায়- প্রথম সংক্রমণ শুরুর পর ৪০ দিনে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ইতালি ও স্পেনে। কিন্তু মৃত্যুর সংখ্যা বিবেচনায় ইতালির পরই বাংলাদেশের অবস্থান। সংক্রমণ পরিস্থিতি বলছে, সামনে আমাদের ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে।

ডা. নজরুল ইসলাম আরও বলেন, দেশে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হওয়ার যে আশঙ্কা তার মূল কারণ হলো- সবকিছুইতে অব্যবস্থাপনা। চিকিৎসা নিয়ে অব্যবস্থাপনা, ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা। মানুষ লকডাউন মানছে না। রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ছুটি ঘোষণার পরও গার্মেন্ট শ্রমিকদের জরুরিভাবে নিয়ে আসা। আবার তাদের ফিরিয়ে দেওয়া। 

ব্রাহ্মণবাড়িয়া লকডাউন উপেক্ষা করে অর্ধলক্ষাধিক মানুষের জানাযায় উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুর পর জানাজায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা পর্যন্ত দিলেন না। এ ঘটনা সংক্রমণের শঙ্কা আরও বাড়িয়ে দিল। বাজারেও শত শত মানুষ সমবেত হচ্ছেন। সব কিছুই যদি স্বাভাবিকভাবে চলে তাহলে লকডাউন করার প্রয়োজন কী?

একদিনে আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২৪৫৬ জন হয়েছে।

আরও পড়ুন

×