ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রথম আলোর জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

প্রথম আলোর জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনায় আক্রান্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৩:১১ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ | ০৩:২৭

দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

প্রথম আলো অনলাইনে এই খবর প্রকাশ করে বলা হয়, সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

 


আরও পড়ুন

×