ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গ্রামীণ শ্রমজীবীদের জন্য ‘পল্লী রেশনিং ব্যবস্থা’ চালুর দাবি

গ্রামীণ শ্রমজীবীদের জন্য ‘পল্লী রেশনিং ব্যবস্থা’ চালুর দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৭:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ শ্রমজীবীদের জন্য স্বল্প মূল্যে ‘পল্লী রেশনিং ব্যবস্থা’ চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন। সেই সঙ্গে ঈদের আগে খেতমজুরসহ গ্রামীণ নিঃস্ব পরিবারগুলোকে কমপক্ষে এক মাসের খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার এক বিবৃতিতে খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আরও বলেছেন, খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের এক বড় অংশ এখনও সরকারের ত্রাণ তালিকার বাইরে। এদের অধিকাংশ আবার সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিরও বাইরে। করোনা দুর্যোগ প্রলম্বিত হলে খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের সংকট আরও বৃদ্ধি পাবে।

বিবৃতিতে তারা জানান, খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের বাঁচার দাবিতে আগামী ১৪ মে বেলা ১১টায় জেলা-উপজেলা পর্যায়ে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করবে খেতমজুর ইউনিয়ন।

আরও পড়ুন

×