প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেফমুবিপ্রবির অনুদান
চেক হস্তান্তর অনুষ্ঠানে বশেফমুবিপ্রবি উপাচার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ | ১১:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এই অর্থের চেক হস্তান্তর করেন।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়-উত্তরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন এবং বিশ্ববিদ্যালয়ের আয় থেকে ১০ লাখ টাকার এই অনুদান দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ এর থাবায় বিশ্বজুড়ে স্থবিরতা নেমে এসেছে। প্রধানমন্ত্রী এই দুর্যোগ মোকাবিলায় যেভাবে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এতে জাতি তার প্রতি কৃতজ্ঞ।