ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু

করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০১:২০ | আপডেট: ১৮ মে ২০২০ | ০১:৪২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরেক সদস্য মারা গেছেন। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

মুজিবুর রহমান নামের ওই উপ-পরিদর্শক পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।  

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মুজিবুর রহমান। সোমবার সকালে তিনি মারা যান।

মজিবুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন এসআই মজিবুর।

উল্লেখ্য, এ নিয়ে করোনায় নয়জন পুলিশ সদস্য মারা গেলেন। এখন পর্যন্ত পুলিশে ২ হাজার ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ৩৮১ জন।

আরও পড়ুন

×