প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সাত হাজার কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৮:০৩
দেশের প্রায় সাত হাজার কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের জন্য প্রায় নয় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুদানের এই টাকা গত ১৭ মে জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কাযালয় সূত্র জানিয়েছে, ঢাকা বিভাগের দুই হাজার ২০২টি মাদ্রাসার জন্য দুই কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের এক হাজার ২১১টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য এক কোটি ৩১ লাখ ৫ হাজার টাকা, রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।