ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাবেক এমপি এম এ মতিন আর নেই

সাবেক এমপি এম এ মতিন আর নেই
×

এম এ মতিন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২০ | ০০:০৩ | আপডেট: ২৬ মে ২০২০ | ০১:৩১

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চারবারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক এম এ মতিন আর নেই।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিঊন)।

এম এ মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রবীণ এই রাজনীতিকের শূন্যস্থান কখনোই পুরণ হবার নয়।

মানিক জানান, বর্তমান পরিস্থিতির কারণে এম এ মতিনের মরদেহ চাঁদপুর আনা হবে না। হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

তার এলাকার লোকজন জানান, এম এ মতিনের বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় এলাকায়। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আরও পড়ুন

×