মৃত্যু আরও ২৩, নতুন শনাক্ত ২৫২৩
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০২:৩৭ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৯:১৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৫২৩ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৮৪৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩ জন। মোট মৃত্যু হলো ৫৮২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫ জনে।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।