ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এবার ডা. জাফরুল্লাহ বানাচ্ছেন ‘প্লাজমা ব্যাংক’

এবার ডা. জাফরুল্লাহ বানাচ্ছেন  ‘প্লাজমা ব্যাংক’
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৬:১৯ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৮:৪৪

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবার ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার কথা জানালেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি নিজে ‘প্লাজমা থেরাপি’ নেওয়ার পর কার্যকারিতা দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শওকত আলী আরমান সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ আজ (শুক্রবার) সকালে আমাদেরকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’

তিনি বলেনডা. জাফরুল্লাহ মনে করেন, সব করোনা রোগীরই প্লাজমা থেরাপি পাওয়া দরকার। শুধু কয়েকজন সুবিধা পাবে, আর দেশের অন্যরা বঞ্চিত থাকবে, তা হতে পারে না।

ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শওকত আলী আরমান বলেন, বর্তমানে গরীব সামর্থ্যহীন মানুষের পক্ষে প্লাজমা থেরাপি নেয়া প্রায় অসম্ভব। মূলত তাদের কথা মাথায় রেখেই প্লাজমা ব্যাংক করা হচ্ছে। দরিদ্ররা যেন প্লাজমা থেরাপি নিতে পারে সেটাই প্রধান লক্ষ্য।

‘এই থেরাপি দেওয়াটাও ঝুঁকিপূর্ণ। সামান্য ভুলে রোগীর বড় বিপদ হতে পারে। তাই আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সেবা দেওয়ার জন্য এই ব্যাংক গড়ে তুলছি,’ বলেন অধ্যাপক আরমান।

তিনি বলেন, এর জন্য কিছু সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হবে। এ ছাড়া আরও যা যা প্রয়োজন সব করা হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×