ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

খিলগাঁও থেকে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন রিমান্ডে

খিলগাঁও থেকে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন রিমান্ডে
×

আদলত প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৮:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর খিলগাঁও থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান।

শুনানি শেষে বিচারক মিল্লাত হোসেন একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- সোহেল ও  মিজান ।  

এর আগে বৃহস্পতিবার খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। তারা বিক্রয়ের জন্য কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা আসে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে খিলগাঁও থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

×