রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সুরাক্ষায় সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর
পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত- আইএসপিআর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৯:০২ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৯:১৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার জন্য পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর মধ্যে Engineering Procurement and Construction (EPC) Contract Agreement এর আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে শুক্রবার ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত EPC Contact এর চুক্তি মূল্য ২৮৭.৪৯৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪২৩ কোটি ৫৯ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার (পিপিএস) পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করেছে। বাংলাদেশ ও রাশান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত Inter Governmental Agreement (IAG) এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ কার্যক্রম রাশান ফেডারেশনের বিশেষায়িত পিপিএস কম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এনএসপিসি, বাংলাদেশ সেনাবাহিনী রাশান কোম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর সহায়তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি